1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিষ্ঠানভিত্তিক হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানিকভাবে প্রণোদনা প্রদান করা হয়।
হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোফাজ্জল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন।
এছাড়াও শিক্ষক আমিনুল ইসলাম, ষষধর বর্মনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনার অর্থ তোলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com