1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

মহিপুরে চোলাই মদসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে দেশীয় ১ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আলীপুরের মুসলিশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলো- বিপ্লব হোসেন সোহেল (২২), আবদুস সালাম (২৭) ও শাকিবুল হাসান(২২)। আটককৃত সোহেলের বাড়ি চাপাইনবাবগঞ্জের রাজারামপুর এলাকায়, সালামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাটে ও শাকিবুলের বাড়ি মাদারীপুরের মধ্য খাগদী এলাকায়।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মুসলিম মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালিয়ে মদ কেনা বেচার সময় তাদেরকে থেকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটারের ১টি প্লাস্টিক বোতলে ধারণকৃত ১ লিটার মদ জব্দ করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরেদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com