1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে কারেন্ট জাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে শহরের মধ্যবাজার এলাকায় মোট চার ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়ায় যথাক্রমে দুইজনকে ৫ হাজার করে, একজনকে ১৫ হাজার এবং আরেক জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জালসমূহ পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com