1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ছিল বোমা, খুললেই ঘটতো বিস্ফোরণ পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস বিদায়ী রাষ্ট্রপতির গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ অবসর ভাতা, পিএসহ আরও বেশকিছু সুবিধা পাবেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: বিএনপি মহাসচিব

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com