1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

হালুয়াঘাটে ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা পাচ্ছে অর্ধলক্ষ পরিবার

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ঈদুল আযহা উপলক্ষে এবার ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা পাচ্ছে ১২টি ইউনিয়নের প্রায় ৫১ হাজার ৬৪৫টি হতদরিদ্র ও অসহায় পরিবার। ইতোমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরণে প্রস্তুতি শুরু হয়েছে।
এছাড়াও পৌরসভার আওতাধীন ১ হাজার ৫৪০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১৫.৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এবারের ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ’র কর্মসূচির অধীনে উপজেলায় ৫৩ হাজার ১৮৫ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য মাথাপিছু ১০ কেজি হারে সর্বমোট ৫৩১.৮৫ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, সরকারের বিশেষ ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা ইতোমধ্যে উপজেলা ও পৌরসভায় উপ-বরাদ্দ দেওয়া কার্ডের বিপরীতে চাল বিতরণ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং ঈদের আগেই এ বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন রয়েছে তৎপর রয়েছে। এসময় তিনি সকল ভিজিএফ’র কার্ডধারীকে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে বরাদ্দকৃত খাদ্যসহায়তা গ্রহণের আহবান জানান।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com