1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, শপথ নেওয়ার পর থেকে মির্জা ফখরুল আর এমপি বা মন্ত্রী থাকবেন না, তিনি হয়ে যাবেন মহামান্য রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন চিফ হুইপ।

চিফ হুইপ বলেন, “রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীপদ শূন্য হবে। তখন তিনি এমপি বা মন্ত্রী নন। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি।”

তিনি জানান, শূন্য হওয়া আসনে পুনরায় ভোটগ্রহণ হবে।

এদিকে, জামায়াতের আলোচিত এমপি গাজী নজরুল ইসলামের ভোট প্রদান নিয়ে চিফ হুইপ বলেন, এটি তার দল তথা জামায়াতে ইসলামী বলতে পারবে।

বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু সংসদ সদস্য, সেহেতু তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com