
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার সেঁজুতি অঙ্গনে পাঠচক্রের ১৪৭তম আসর বসে।
‘সুকান্ত ভট্টাচার্য: চির তারুণ্যের কবি’ শিরোনামের এ আয়োজনে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ।
আলোচনায় অংশ নেন সংস্কৃতিমান এস এম হান্নান, শিক্ষক শঙ্করী পাঠক ও শিক্ষক শারমিন আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
আয়োজনের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করে শিশু শিক্ষার্থী রাজদ্বীপ, আয়ান, নীল, অভি ও প্রীতমসহ অন্যরা।