1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সাত মিনিটে হ্যাটট্রিক করোনাজয়ী ফুটবলারের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ৭৯ থেকে ৮৬ মিনিট। ম্যানইউ’র সাবেক বেলজিয়ান তারকা মারুয়ানে ফেলাইনির মাত্র সাত মিনিটের ঝড়েই করে ফেললেন হ্যাটট্রিক। তাতেই ধুমড়ে-মুচড়ে গেলো প্রতিপক্ষ।

রোববার চিনা সুপার লিগে ফেলাইনির হ্যাটট্রিকে ভর করে দালিয়ান প্রো’কে ৩-২ গোলে হারাল শেনডং লুনেং। মজার ব্যাপার হল করোনাকে হারিয়ে সুস্থ হওয়া বেলজিয়ান এই তারকা করোনা পরবর্তী লিগের প্রথম ম্যাচেই গড়লেন হ্যাটট্রিকের ঘটনা। তার চেয়েও আশ্চর্যের বিষয়, মাত্র সাত মিনিটের ব্যবধানে ফেলাইনির হ্যাটট্রিকের তিনটি গোলই এল হেড থেকে।

সেই ফেলাইনি মাঠে ছিলেন দুর্দান্ত। সালোমোন রন্ডনের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রাফায়েলে বেনিতেজের দল দালিয়ান প্রো। কিন্তু ৭৯ মিনিট, ৮৩ মিনিট এবং ৮৬ মিনিটে তিনটি সেটপিস থেকেই ফেলাইনির সুযোগ-সন্ধানী হেড জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

ডানপ্রান্ত থেকে করা মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি সেটপিস থেকে নিশানায় অব্যর্থ থাকলেন ম্যানইউর সাবেক খেলোয়াড়। যার মধ্যে দু’টি এসেছে কর্নার এবং একটি গোল এসেছে ফ্রি-কিক থেকে।

স্বাভাবিকভাবেই করোনা জয়ী ফেলাইনির এই কীর্তিতে কমবেশি হতবাক তার সতীর্থ থেকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা। হ্যাটট্রিকের পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে বেলজিয়ান ফুটবলারটিকে অভিবাদন জানান তার সতীর্থরা।

উল্লেখ্যঃ এপ্রিলের মাঝামাঝি সময়ে চিনা সুপার লিগের একমাত্র ফুটবলার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ফেলাইনি। তিন সপ্তাহ চিনেরই স্থানীয় এক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ঘরে ফেরেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

শানডং লুনেং জানিয়েছিল, উপসর্গহীন করোনায় আক্রান্ত হন ফেলাইনি। ম্যাচ জিতিয়ে রোববার ফেলাইনি বলেন, ‘গোল করা সবসময়ই একটা দারুণ অনুভূতি। ম্যাচ জিতে কার না ভালোলাগে? খেলাটা কঠিন ছিল তবে দুর্দান্ত লড়াই হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com