1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফোরামে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সে সময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com