1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া!

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : নিজের প্রিয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না—এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের ৮০ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া। অবশেষে দীর্ঘ ১৭ বছরের সেই অপেক্ষার অবসান ঘটেছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেলে ইনু মিয়ার মুখে নিজ হাতে ভাত তুলে দিয়ে তার প্রতিজ্ঞা ভাঙান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা ইনু মিয়া একজন একনিষ্ঠ বিএনপি সমর্থক। ২০০৮ সালের নির্বাচনে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার পর তিনি এই অনশন শুরু করেন। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি ভাত স্পর্শ করেননি; এই দীর্ঘ সময় কলা, রুটি, বিস্কুটসহ শুকনা খাবার খেয়ে কোনোমতে জীবন ধারণ করেছেন। ইনু মিয়ার এই ত্যাগের কথা এলাকায় মুখে মুখে প্রচলিত ছিল।

মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে ইনু মিয়ার বাড়িতে হাজির হন। সেখানে তিনি প্রিয় নেতার হাত থেকে হাস্যোজ্জ্বল মুখে ভাত গ্রহণ করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘দলকে ভালোবেসে ইনু মিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। তার এই প্রতীকী প্রতিবাদ আমাদের অনুপ্রাণিত করে।’ এ সময় প্রতিমন্ত্রী ইনু মিয়াকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া এবং বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পেশায় একসময় কৃষি শ্রমিক থাকলেও বর্তমানে বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে ইনু মিয়া কর্মক্ষমহীন। স্ত্রী জোছনা খাতুন জানান, আত্মীয়-স্বজনরা অনেক চেষ্টা করেও গত ১৭ বছর তাকে ভাত খাওয়াতে পারেননি। তার কেবল একটাই কথা ছিল—দল ক্ষমতায় না এলে তিনি ভাত খাবেন না। অবশেষে সরকারের দায়িত্ব পাওয়ার পর নেতা নিজেই এসে কর্মীর সেই অভিমান ভাঙালেন।

এই আবেগঘন মুহূর্তে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com