1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ফিফার সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে সুইস অ‌্যাটর্নি জেনারেল মিচেল লাউবার বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এই দুই পক্ষের মধ‌্যে একটি বৈঠকে কেন্দ্র করে আপত্তি তুলেছে সুইস প্রসিকিউটর স্টেফান কেলার। প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৭ সালে জুনে বার্নের এক হোটেলে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে গোপনে বৈঠক করেছেন লাওব। নিজেদের বৈঠকে কি আলোচনা হয়েছিল, এর কিছুই জানাননি তারা। পরবর্তীতে তাদের জিজ্ঞেস করা হলেও জানান, বৈঠক সম্পর্কে কিছুই মনে নেই তাদের। গত ১৫ মাসের মধ‌্যে ফিফা সভাপতি ও লাওবের মধ‌্যে তিনটি বৈঠক হয়। সেই গোপনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন সুইস প্রসিকিউটর স্টেফান কেলার।

এদিকে বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ থাকার অভিযোগে গত সপ্তাহে পদত‌্যাগ করেন অ‌্যাটর্নি জেনারেল মাইকেল লাওব। আলাদত জানায়, ফিফার দুর্নীতির তদন্তে সত‌্যকে আড়াল করে ফিফা সভাপতিকে বাঁচানোর চেষ্টা করেছেন লাওব। সেখানে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। যদিও নিজের দিকে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ফিফা সভাপতি। জোর দিয়ে জানিয়েছেন, কোনোরকম অন‌্যায় করেননি তিনি।

২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। দুর্নীতিগ্রস্ত স্লেফ ব্লাটারের আসনে বসেন তিনি। দায়িত্ব নিয়ে ইনফান্তিনো ফুটবলকে দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছিলেন। এখন তার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com