1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩ তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের মরহুম হাজী ইমান আলী সাহেবের বাড়িতে এই আয়োজন করা হয়।

কয়েক যুগ ধরে হাজী ইমান আলী পরিবার এই ইছালে ছওয়াবের আয়োজন করে থাকে বলে জানা গেছে। আয়োজকরা জানান, ইসলামীক সংস্কৃতি ধরে রাখতে ও দোয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চলমান এই মাহফিল আগামী দিনেও অব্যহত থাকবে।

তারাকান্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন মুফতী এহসান ইবনে মাসউদ রংপুরী, নওহাটা জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দীন, তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস, মিষ্টভাষী হাফেজ মাওলানা শাহজাহান সিরাজী, অনলবর্ষী বক্তা মোস্তফা হোসাইন, মহি উদ্দিন মীর প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com