1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০ সৌদি আরবে বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের লাল কার্ড দেখে ভিনির দুঃখ প্রকাশ, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, গ্রেপ্তার ৪ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হতে পারে দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা।

আবেদনের সময়সূচি ও পদ্ধতি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের টেলিটকের https://police.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

টিআরসি পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়সসংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

পুরুষ ও নারী প্রার্থীদের উচ্চতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য পৃথক শারীরিক যোগ্যতার শর্ত রাখা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ-উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

ভুল তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে।

এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখে নিন একনজরে-

১

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com