1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীবরদীতে বন বিভাগের ডেপুটি রেঞ্জার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com