1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১১টার দিকে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com