1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: পুলিশ সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে, মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com