1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: পুলিশ সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের আওতায় আনতে আগামীকাল সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে ‘ই-রিকশা’র নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। তবে বর্তমানে রাস্তায় চলাচলরত রিকশা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরকারের এ নতুন নীতিমালার কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকার সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ই-রিকশা চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালার অধীনে একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। পর্যায়ক্রমে সব এলাকায় এই নিবন্ধন দেওয়া হবে।

তিনি স্পষ্ট করেন, অনুমোদিত প্রতিটি ই-রিকশায় বাধ্যতামূলকভাবে স্পিডোমিটার থাকতে হবে এবং এর সর্বোচ্চ গতিসীমা কোনোভাবেই ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হতে পারবে না। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সিটি করপোরেশনের রাস্তায় চলাচল করতে পারবে না।

বর্তমানে চলাচলরত রিকশাচালক ও মালিকদের আশ্বস্ত করে মীর শাহে আলম বলেন, বর্তমান রিকশাগুলো এখনই বন্ধ করা হচ্ছে না; সেগুলো বৈধ কিংবা অবৈধ যা-ই হোক, আপাতত চলাচল অব্যাহত থাকবে। ফলে রিকশাচালক বা মালিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে চার্জিং ব্যবস্থার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ই-রিকশার ব্যাটারি অবশ্যই অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন থেকে চার্জ করাতে হবে। চোরাই লাইন বা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পরিবেশের ক্ষতি রোধে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যত্রতত্র এসব যানবাহনের ব্যাটারি ভাঙা বা রিসাইকেল করা যাবে না।

নিবন্ধন ও নবায়ন ফির কাঠামো তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দুই আসনবিশিষ্ট (দুজন যাত্রী ধারণক্ষমতা) ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে চার আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং প্রতি বছরের নবায়ন ফি হবে ৫ হাজার টাকা।

শহরের যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শিগগিরই ই-রিকশাগুলোর জন্য এলাকাভিত্তিক জোন নির্ধারণ, নির্দিষ্ট রুট প্রণয়ন এবং রঙের ভিন্নতা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com