1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: কাভার্ডভ্যানে আগুন মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ৪৮ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য মেলার অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে দিলো শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের গার্মেন্টস ‍শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নেমে এসেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা সড়কটিতে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে তারা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে সেটি অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com