
স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের প্রবীণ মুরুব্বি ও অসুস্থ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) জামায়াত নেতারা প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি রুহুল আমীন, পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তারিকুল ইসলাম এবং ওয়ার্ডের কর্মী নেওয়াজ আলী।
এ সময় যাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়, তাঁরা হলেন প্রবীণ ব্যক্তি আব্দুল খালেক মাস্টার, গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আব্দুল কুদ্দুস মাস্টার, আলহাজ মোহাম্মদ আলী, খলিলুর রহমান ও মোফাজ্জল হোসেন।
সাক্ষাৎ শেষে নেতারা মহান আল্লাহর কাছে অসুস্থ ব্যক্তিদের দ্রুত আরোগ্য এবং সবার সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।