1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির নারীর সক্ষমতা ও স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি: ডা. জুবাইদা রহমান টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালপত্র লুট মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না’ শেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অব্যবস্থাপনায় বেহাল অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার। হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের সেবা না পাওয়া এবং জরুরি বিভাগে চিকিৎসক আছেন কি না, তা বোঝারও উপায় নেই বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

এর আগে বেলা ১২টার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সদস্যরা হাসপাতালটি পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টার এ পরিদর্শনে জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন তাঁরা। এ সময় রোগী ও সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাস্তব চিত্র জানতে কমিশনের এ পরিদর্শন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com