1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির নারীর সক্ষমতা ও স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি: ডা. জুবাইদা রহমান টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালপত্র লুট মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না’ শেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালপত্র লুট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় টিনের চালা কেটে একটি সুপারশপে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার বিভিন্ন মালপত্র নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ী। বুধবার (৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারে বন্ধু সুপারশপে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী আবিদুল হক আসিফ জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। ফুটেজে দুর্বৃত্তদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালপত্র নিয়ে যেতে দেখা যায়।

তিনি বলেন, চোরেরা দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com