1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে জানালেন শিক্ষামন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদী সীমান্তে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করল দুদক মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর

নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মিষ্টিতে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরে এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভিযানকালে শহরের নিলামপট্টিতে অবস্থিত একটি মিষ্টান্ন ভাণ্ডার-এ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা না থাকায় সতর্ক করা হয়।

এ ছাড়া দক্ষিণ বাজারের একটি হোটেলকে মিষ্টি তৈরিতে সোডিয়াম হাইড্রোসালফাইট ব্যবহারের অভিযোগে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে আরও দুই জিলাপির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মধ্যবাজারের বিভিন্ন কসমেটিকসের দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী বিক্রি না করতে সতর্ক করা হয়। এ সময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com