1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

‘ম্যানসিটির বিপক্ষে বেলই খেলতে চায়নি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ এবং গ্যারেথ বেলের মধুর সম্পর্ক এখন কেবলই অতীত। ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে বেলের না থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

তবে এই ম্যাচ না খেলার জন্য গ্যারেথ বেল নিজেই দায়ী। ম্যানসিটির বিপক্ষে ম্যাচটিতে নিজেই খেলতে চাননি বেল। আর এমন তথ্য জানিয়েছেন রিয়াল কোচ জিদান।

ইতিহাদে ম্যানসিটির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিদান। এই ওয়েলশ স্ট্রাইকারকে নিয়ে এদিন রিয়াল কোচ জিদান বলেন, ‘রিয়াল এবং বেল সম্পর্কে এখন পর্যন্ত অনেক কথা বলা হয়েছে। তবে বেল এখনো অফিসিয়ালি রিয়ালের খেলোয়াড়। ফলে, ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে পারস্পরিক সম্মানের একটা সম্পর্ক তো আছে।’

এরপরই ম্যানসিটি ম্যাচে বেলের না থাকার কারণ নিয়ে জিদান বলেন, ‘তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি আমি। সে খেলতে চায়নি। আলোচনার বাকি বিষয় তার ও আমার মধ্যেই থাকুক। তবে সে বলেছে, সে খেলতে চায় না।’

করোনা সঙ্কট কাটিয়ে লা লিগা ফেরার ম্যাচে রিয়ালের হয়ে খুব একটা মাঠে দেখা যায়নি বেলকে। লিগের শেষ ১১ ম্যাচের কেবল এক ম্যাচে নেমেছেন শুরুর একাদশে। স্কোয়াডে ছিলেন না শেষ ছয় ম্যাচেও। ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে মাত্র ১৪ ম্যাচে শুরুর একাদশে খেলতে পেরেছেন ৩১ বছর বয়সী এই ওয়েলশ ফরোয়ার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com