1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

রোনালদোর জোড়া গোলেও শেষ আটে যেতে পারেনি জুভেন্টাস

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে শুক্রবার (৭ আগস্ট) ঘরের মাঠে লিওঁর মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেছেন। তাতে জুভেন্টাস জিতেছে ২-১ গোলে।

কিন্তু তারপরও কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি তুরিনের ওল্ড লেডিদের। কারণ, প্রথম লেগে তারা ১-০ গোলে হেরেছিল লিওঁর কাছে। আর সেই লিওঁ ফিরতি লেগে জুভেন্টাসের মাঠেও পেয়েছে একটি গোল। তাতে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলে ভর করে শেষ আটের টিকিট পেয়ে যায় ফ্রান্সের ক্লাব। আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো জুভেন্টাসকে।

ঘরের মাঠে ১২ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। এ সময় পেনাল্টি থেকে গোল করে লিওঁকে এগিয়ে নেন মেম্ফিস দিপে। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে বিরতিতে যান রোনালদো। বিরতির পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সিআরসেভেন। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

বাকি সময়ে আর কোনও গোল না হলেও কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি সাদা-কালো শিবিরের।

কোয়ার্টার ফাইনালে লিওঁ খেলবে ম্যানচেস্টার সিটিকে, যারা ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই লেগে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠেছে সিটিজেনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com