1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

৭ বছর পর ফাইনালে বায়ার্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
Bayern Munich's players celebrate their second goal during the UEFA Champions League semi-final football match between Lyon and Bayern Munich at the Jose Alvalade stadium in Lisbon on August 19, 2020. (Photo by FRANCK FIFE / POOL / AFP)

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সিঙ্গেল লেগের সেমিফাইনালে ফ্রান্সের ক্লাব লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ৭ বছর পর ফাইনাল নিশ্চিত করে।

সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল জার্মানির ক্লাবটি। সেবার বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল। এরপর গেল ৬ বছরে আর ফাইনালে ওঠা হয়নি তাদের। যদিও তারা চারবার সেমিফাইনালে উঠেছিল এবং চারবারই বিদায় নিয়েছিল।

রোববার (২৩ আগস্ট) ফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে বাভারিয়ানরা।

বায়ার্নের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি। দ্বিতীয়ার্ধে অপর গোলটি করেছেন রবার্ত লেভানডোফস্কি।

বার্সেলোনার বিপক্ষে যে বিধ্বংসী বায়ার্ন মিউনিখকে দেখা গিয়েছিল, লিঁওর বিপক্ষে তেমনটি দেখা যায়নি। ম্যাচটি লিঁও জমিয়ে তুলতে পারতো যদি সহজ সুযোগগুলো নষ্ট না করতো।

ম্যাচের শুরুতেই দুটি দারুণ গোলের সুযোগ পেয়েছিল লিঁও। ১০ মিনিটের মাথায় মেম্ফিস দেপাই গোলরক্ষককে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন। এরপর কার্ল তোকো ইকাম্বিও সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু তিনি পোস্টে মেরে দেন।

১৮ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে জসুয়া খিমিচের বাড়িয়ে দেওয়া বল ডানদিকে পেয়ে যান বায়ার্নের জার্সি জিনাব্রি। সেখান থেকে বামদিকে কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে বল জালে পাঠান।

৩৩ মিনিটের মাথায় লেভানডোফস্কির নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিঁওর গোলরক্ষক অ্যান্থনি লোপেস। কিন্তু বল চলে যায় সামনে থাকা জিনাব্রির কাছে। এবারও বাম পায়ের শটে নিশানা ভেদ করেন এই জার্মান ফুটবলার। এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৯ ম্যাচে তার নবম গোল।

বিরতির পর ৫৮ মিনিটে সোনালী সুযোগ পেয়েছিল লিঁও। এ সময় ডান দিকে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েছিলেন মুসা দেম্বেলে। তার দুই পায়ের ফাঁকা দিয়ে মারতে গিয়ে ডান পায়ে মেরে দেন মুসা।

বদলি খেলোয়াড় হিসেবে নেমে বায়ার্নের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহো বল জালে জড়িয়েছিলেনও। কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়। অবশ্য পুরো ম্যাচে কয়েকটা সুযোগ মিস করা লেভাডোফস্কি শেষ মুহূর্তে (৮৮ মি.) গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে পোল্যান্ডের এই ফুটবলারের ১৫তম গোল। আর ২০১৯-২০ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৫তম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com