1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গেইলের আগমনে উজ্জীবিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন ক্রিস গেইল। তাকে উড়িয়ে এনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম।

এমন সময়ে গেইলের আগমনে বেশ উজ্জীবিত চট্টগ্রাম শিবির। সেটা বোঝা গেল কাজী নুরুল হাসান সোহানের বক্তব্যে, ‘বিপিএলে গেইলের অতীত রেকর্ড অনেক ভালো। আমরা সবাই জানি ও যেদিন খেলে সেদিন দলের উপর অন্যরকম একটা প্রভাব পড়ে। বিশেষ করে প্রতিপক্ষ টিমের উপরও প্রভাব পড়ে। আমাদের জন্য অবশ্যই ভালো দিক সে ঢাকায় এসে পৌঁছেছে।’

তবে রাজশাহীকে খাটো করে দেখছেন না সোহান। তাদের সমীহ করছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান, ‘অবশ্যই রাজশাহী ভালো টিম। ক্রিকেটে সবকিছুই হতে পারে। যারা যেদিন ভালো খেলবে, যেদিন শতভাগ দিতে পারবে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারবে তাদের দিকেই ফলাফল আসার সম্ভাবনা বেশি। আশা করছি ভালো করব। আমরা যেন আমাদের শতভাগ দিতে পারি এবং ভালো করতে পারি।’

১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম। শেষ চার নিশ্চিত হলেও আত্মতুষ্টিতে ভুগতে চান তিনি। বরং ধরে রাখতে চান মোমেন্টাম, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টামটা অনেক গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচটি জিতে আমরা একটা ফ্রেমে আছি। অবশ্যই লক্ষ্য থাকবে আমাদের শেষ যে দুটি ম্যাচ আছে ভালোভাবে যেন শেষ করতে পারি। সেকেন্ড রাউন্ডে যেন আমাদের জন্য কাজে আসে এবং মোমেন্টামটা আমাদের দিকেই থাকে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com