1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি আর্জেন্টিনার জার্সিতে ট্রাইব্যুনালে পলক ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন : তাজুল ইসলাম

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই। আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে। শনিবার তিনি এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, হঠাৎ করেই আইন পরিবর্তন করা যায় না। এখানে অনেক কিছু সিদ্ধান্তের ব্যাপার থাকে। আসন্ন পৌরসভায় দলীয়  প্রতীক বাতিল করতে হলে অন্য স্থানীয় সরকার নির্বাচন যেমন- ইউপি, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনও বাতিল করতে হবে। সুতরাং সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তাকে ‘রীতিমতো’ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজব শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেইনি। এটা সরকারের নীতিনির্ধারণী যেমন বিষয়টি, তেমনি দলীয়ও বিষয় থাকে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com