1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন পর্যায়ের সাবেক এক বিএনপি নেতার বিরুদ্ধে আপন ভাতিজাসহ স্বজনদের মিথ্যা মামলায় হয়রাণী এবং ওই দুই পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। ফলে অভিভাবকহীন দুই ভাতিজার পরিবার এখন চলাচল করছে ফসলি জমি মাড়িয়ে। বর্ষায় হাঁটুসম পানি আর কাঁদা মাড়িয়ে চলতে হচ্ছে তাদের।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আনছার আলী পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জানা গেছে, তোয়ালকুচি গ্রামের তোরাব আলী দুই কন্যা ও দুই ছেলে রেখে মারা যাওয়ার সময় তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৭ একর। তার মৃত্যুর পর প্রায় ৮ বছর আগে মারা যান বড় ছেলে আতাহার আলী।

এলাকাবাসীর ভাষ্যমতে, সহজ-সরল ও কিছুটা কমবুদ্ধি সম্পন্ন আতাহার আলীকে ছোট ভাই আনছার আলী পৈত্রিক সম্পদের পরিমাণ ঠকিয়ে মাত্র ৭ একর জমি বুঝিয়ে দেন। বড় ভাইয়ের মৃত্যুর কিছুদিন পর ছোট ভাইয়ের সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি আপন চাচা আনছার আলীর কাছে দাবী করেন। এ নিয়েই শুরু হয় দ্ব›দ্ব। সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকার জমির অংশ দখলে নিতে চেষ্টা করেন। এ নিয়েই গেল ১৫ মে উভয়পক্ষে বাকবিতÐা এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবু তালেব আনছার আলীর দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে এজাহারভুক্ত করেন। অন্যদিকে ভাতিজা জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগটি আমলে নেননি। পুলিশের এমন পক্ষপাতমূলক কর্মকাÐে হতাশ হয়ে জাহাঙ্গীর আলম বাদী আদালতের স্মরণাপন্ন হন। বর্তমানে আদালতের দায়ের করা ওই অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ১৫ মে’র মারামারির পর জাহাঙ্গীরদের চলাচলের একমাত্র পথ আনছার বাড়ির সামনে দিয়ে থাকায় আনছার আলী হুমকী ও বাধা প্রদান করেন। ফলে গত এক মাস ধরে উপায়ান্তর না পেয়ে জাহাঙ্গীর ও তার ছোট ভাইয়ের দুটি পরিবারের ৯ জন সদস্য ফসলি জমি দিয়ে কাঁদাপানি মাড়িয়ে চলাচল করছেন। কৃষিপণ্য এমনকি রোগী আনা-নেওয়ার কাজেও এখন তাদের একমাত্র ভরসা ফসলের নিচু জমি। যা বর্ষায় কাঁদা আর পানিতে ভরে থাকে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমার বাবার ভাগে কম জমি দিয়ে চাচা বেশি জমি ভোগ করছেন। এখন আবার নতুন করে আরও কিছু ভিটা দখলের চেষ্টা করছেন। বাধা দিতে গেলে মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছেন। অথচ আমরা মার খাওয়ার পরও পুলিশ আমাদের মামলা নেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আনছার আলী জানান, পিতার জীবদ্দশায় তার নামে ৫ একর জমি লিখে দিয়েছিলেন।

পক্ষান্তরে, বড় ভাই আতাহার আলীকে লিখে দিয়েছিলেন ১ একর। ফলে উত্তরাধিকার সূত্রে বাকী জমি পাওয়ার পর তার ভাগে জমি বেশি রয়েছে। চলাচলে বাধার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি চলাচলে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই এ পথ দিয়ে আসে না।

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, নিজেদের মধ্যে ঝামেলা বিধায় আমরা স্থানীয়ভাবে পুলিশকে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছিলাম। পুলিশ কথা দিয়েছিল, মামলা নিতে হলে উভয় পক্ষেরটাই নেবে। কিন্তু পরবর্তীতে এক পক্ষের মামলা নিলেও এতিম ছেলের মামলাটি নেয়নি।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আরেক পক্ষ আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। কাজেই এই পক্ষকে প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জায়গা দিয়ে হলেও অন্যের চলাচলের রাস্তা বন্ধ করার এখতিয়ার আইনে নেই। সিআরপিসি’র ১৩৩ ধারায় আইনীভাবে এর প্রতিকার পাওয়া সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com