1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

করোনায় দরিদ্র দেশগুলো উন্নয়নের ধাপ থেকে ১০ বছর পিছিয়ে যাবে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা মহামারিতে সমন্বিত ও জরুরি সহায়তা না পেলে বিশ্বের দরিদ্র দেশগুলো উন্নয়নের ধাপ থেকে এক দশক পিছিয়ে পড়বে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ পূর্বাভাস দিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, মহামারির কারণে নিম্ম আয়ের উন্নয়নশীল দেশগুলো (এলআইডিসি) একটি অরক্ষিত অবস্থায় প্রবেশ করেছে। দারিদ্র দূরীকরণে গত সাত থেকে ১০ বছরে যে অর্জন ছিল এই দেশগুলোর করোনার কারণে তা পুরোপুরি হারিয়ে যাবে।

দরিদ্র দেশগুলো যাতে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারে এবং অর্থনীতি পুনরুদ্ধার করতে পারে সেজন্য আইএমএফের অর্থনীতিবিদরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সাত দফার একটি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আইএমএফ বলেছে, ‘এলআইডিসির দেশগুলো কোভিড-১৯ সংকটে প্রবেশ করে ইতোমধ্যে অরক্ষিত অবস্থায় রয়েছে। যেমন, এদের অর্ধেকই অনেক বেশি মাত্রার সরকারি ঋণের কবলে রয়েছে। মার্চ থেকে এলআইডিসির দেশগুলো ব্যতিক্রমী বাইরের আঘাতের শিকার : রপ্তানি হ্রাস, নিম্ন রপ্তানি মূল্য-বিশেষ করে তেল, পুঁজি ও রেমিটেন্সের কম প্রবাহ এবং পর্যটকের সংখ্যা হ্রাস।’

সংকট থেকে উত্তরণে আইএমএফ যে সাত দফা প্রস্তাব দিয়েছে তার মধ্যে রয়েছে-টিকা ও করোনার প্রতিষেধ আবিষ্কারের পরপর তার সরবরাহ নিশ্চিত করা, ওষুধ ও খাদ্যসহ অন্যান্য পণ্যের জটিল সরবরাহ চেইন রক্ষা, অনুদান ও বিশেষ ছাড়ের মাধ্যমে উন্নত অর্থনীতির দেশগুলোকে অর্থায়ন নিশ্চিত করা ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com