1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : স্বাস্থ্যবিধি মানাসহ বেশ কয়েকটি শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কয়েকটি বিষয় সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। ’

‘গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসস্ট্যান্ডে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। অর্থাৎ যত সিট শত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে’- বলেন ওবায়দুল কাদের।

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানাের পাশাপাশি আইন অমান্যকারি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়ােজনীয় নির্দেশনা দিচ্ছি। পাশাপাশি হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে এ নির্দেশনা প্রতিপালনের অনুরোধ করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com