1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

চতুর্থ দফা রিমান্ড শেষে ওসি প্রদীপ কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজারে: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ৩টার দিকে  প্রদীপকে র‌্যাবের হেফাজত থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

এর আগে আত্মসমর্পণের পর গত ৬ আগস্ট  প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশ সদস‌্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরও সাত দিনের রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই চার দিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরও চার দিনের আবেদন করা হলে গত শুক্রবার (২৮ আগস্ট) আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে এপিবিএনের তিন পুলিশ সদস্য পৃথকভাবে গত বুধবার ও বৃহষ্পতিবার আদালতে ১৬৪ ধারা মতে জবানবন্দি দেন। মঙ্গলবার পুলিশের মামলার তিন সাক্ষীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com