1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন। এ কারণে আপাতত তার শরীরে অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের পরিচালক ডা. দীন মোহাম্মদ গণমাধ্যমকে এ তথ‌্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম। হামলার পর প্রথমে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়।

ইউএনওর ওপর হামলার সংবাদ পেয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক, জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম ও পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় জড়িতদের মুখোশ দ্রুত উন্মোচন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইউএনওর বাসভবনে সিসিটিভি ক্যামেরা ছিল। হামলায় জড়িত যে দুই দুর্বৃত্তের মুখে মুখোশ ছিল, সেগুলো সিসিটিভি ক্যামেরা দেখে পর্যালোচনা চলছে। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে, খুব দ্রুত আমাদের জানাতে পারবেন-কারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা অপেক্ষা করছি।  আশা করছি  ইউএনওর ওপর হামলায় কারা জড়িত দ্রুত জানতে পারবো।’

যারাই জড়িত থাকুক, কেউ ছাড় পাবে না। জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব‌্যবস্থা নেবে, বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com