1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দি‌য়ে‌ছে মন্ত্রণাল‌য়ের তদন্ত ক‌মি‌টি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপু‌রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা‌ন খা‌নের হা‌তে প্রতিবেদন তু‌লে দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।

তার সঙ্গে ছি‌লেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবা‌দিক‌দের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত‌্যাকা‌ণ্ডের তদন্ত প্রতি‌বেদন ক‌মি‌টি জমা দি‌য়ে‌ছে। এ‌টি এখনই প্রকাশ করা হ‌বে না। প্রতি‌বেদন আদাল‌তে পা‌ঠানো হ‌বে।

দায়িত্ব পাওয়ার ৩৫ দিনের মাথায় রিপোর্ট জমা দি‌য়ে‌ছে তদন্ত ক‌মি‌টি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রতিবেদনে ১৩টি সুপারিশ করেছে কমিটি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ঘটনা তদন্তে গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। ১০ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর প্রথমবার কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় ফের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

এ সময়ের মধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বক্তব্য নিতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে গত ২ সেপ্টেম্বর কমিটি কক্সবাজার জেলা কারাগার ফটকে প্রদীপ কুমার দাশের বক্তব্য নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com