1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মসজিদের বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের কারণ দর্শনো নোটিশও দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে তিতাস কর্তৃপক্ষ এক আদেশেও অভিযুক্ত ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- তিতাসের নারায়ণগঞ্জ ফতুল্লা অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার ও সহকারী প্রকৌশলী মানিক মিয়া।

একই অফিসের সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইয়ুব আলী, সাহায্যকারী হানিফ মিয়া ও ইসমাঈল প্রধান।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মসজিদের নিচে থাকা গ্যাস লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com