1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

হেফাজতে মৃত্যু : এসআই জাহিদের ‘যাবজ্জীবন’ চায় রাষ্ট্রপক্ষ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

>> আইন প্রণয়নের সাত বছরের মাথায় হচ্ছে প্রথম রায়
>> ১৮০ দিনে নিষ্পত্তির বিধান থাকলেও লাগলো ৬ বছর
>> সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, অন্যূন ৫-৩ বছরের দণ্ড

ঢাকা : নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে ২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন প্রণয়ন হয়। এ আইনে পুলিশের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে একাধিক মামলাও হয়। এসব মামলার মধ্যে থানায় নিয়ে ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বেশ আলোচিত। আলোচিত এ মামলার রায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

রায়ে কী আশা করেন— এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের প্রথম রায় বুধবার (৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। মামলার আসামি এসআই জাহিদসহ পাঁচজন। এই আইনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তিই আশা করছি।’

মামলার বাদী ও নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি বলেন, ‘এসআই জাহিদ আমার ভাইকে থানায় নিয়ে আমার সামনে পিটিয়ে হত্যা করেছে। আমার ভাইয়ের কোনো অপরাধ ছিল না। আমি এসআই জাহিদসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড আশা করছি।’

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ এ প্রসঙ্গে বলেন, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের প্রথম রায় ঘোষণা হবে আগামীকাল বুধবার। আসামি এসআই জাহিদসহ পাঁচজন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। রায়ে আসামিরা খালাস পাবেন বলে আশা করছি।’

নিহত ইশতিয়াক হোসেন জনি

আইনে যা আছে

“নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন প্রণীত হয়েছে। এ আইনের অধীন কোনো অপরাধের বিচার কেবল দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে। মামলা দায়েরের ১৮০ দিনের মধ্যে বিচারকার্য নিষ্পন্ন করিতে হইবে। কোনো যুক্তিসংগত কারণে সময়সীমার মধ্যে মামলার বিচারকার্য সমাপ্ত করা সম্ভব না হইলে আদালত পরবর্তী ৩০ দিনের মধ্যে বিচারকার্য সমাপ্ত করবেন।”

সেখানে আরও বলা হয়েছে, “আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, কাস্টমস, ইমিগ্রেশন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ দেশে আইন প্রয়োগ ও বলবৎকারী সরকারি কোনো সংস্থার সদস্যরা কাউকে হেফাজতে নিয়ে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু হলে আইনটি তাদের প্রতি প্রয়োগ হইবে।”

আইনে শাস্তি

“নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের ধারা ১৩ এর উপ-ধারা (১) এর অধীনে (কোনো ব্যক্তিকে নির্যাতন করলে) দোষী সাব্যস্ত হলে তার অন্যূন পাঁচ বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং তার অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত/সংক্ষুব্ধ ব্যক্তি/ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান করবেন।”

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৫ (২) ধারায় বলা হয়েছে, “কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি নির্যাতন করেন এবং উক্ত নির্যাতনের ফলে উক্ত ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহা হইলে তার অন্যূন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং তার অতিরিক্ত দুই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত/সংক্ষুব্ধ ব্যক্তি/ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান করবেন।”

jagonews24

পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদ

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৫ (৩) ধারায় বলা হয়েছে, “কোনো ব্যক্তি অপরাধ সাধনে উদ্যোগী, সংঘটনে সহায়তা, প্ররোচিত ও সংঘটনে ষড়যন্ত্র করেন তাহার অন্যূন দুই বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন ২০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।”

গত ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ২৪ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর সেক্টরে স্থানীয় সাদেকের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশের সোর্স সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় জনি ও তার ভাই সুমনকে চলে যেতে বলেন। সুমন চলে গেলেও পরদিন এসে আবার আগের মতো আচরণ করতে থাকেন। তখন জনি ও তার ভাই তাকে চলে যেতে বললে সুমন পুলিশকে ফোন করে তাদের ধরে নিয়ে যান। তাদের নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ধাওয়া দিলে পুলিশ গুলি ছোড়ে।

পরে থানায় নিয়ে জনিকে নির্যাতন করা হয়। একপর্যায়ে জনির অবস্থা খারাপ হলে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি।

মামলার অন্য আসামিরা হলেন- পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার সাহা, কনস্টেবল নজরুল, সোর্স সুমন ও রাসেল।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন পাঁচজনকে অভিযুক্ত এবং পাঁচজনকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে পুলিশের এএসআই রাশেদুল ও কামরুজ্জামান মিন্টুকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়।

২০১৬ সালের ১৭ এপ্রিল পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স সুমন ও রাশেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com