1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা : নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে। তিতাস গ্যাস  কর্তৃপক্ষ এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক এসব টাকা বিতরণ করবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.  খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত  প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।  হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com