1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

ধর্ষককে শনাক্ত করলেন ঢাবি শিক্ষার্থী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ঢাকা : রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষককে চিনতে পেরেছেন। মঙ্গলবার রাতে ফটোগ্রাফ দেখানো হলে ওই শিক্ষার্থী ধর্ষককে শনাক্ত করেন। এরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার সকালে র‍্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তার নাম মো. মজনু। দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানায়, ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক ছিল। গোপন সংবাদ ও প্রযুক্তির মাধ্যমে তাকে টঙ্গী থেকে আটক করা হয়। বর্তমানে তাকে র‍্যাবের হেফাজতে রাখা হয়েছে। ধর্ষক কুর্মিটোলা এলাকাতেই দিনের বেশিরভাগ সময় অলস সময় কাটাতেন। সেখানে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির আসা-যাওয়া লক্ষ‌্য করতেন। সে মাদকাসক্ত। ঘটনার পর সে ওই শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ‌্যে গলা চেপে ধরে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে অপর একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, প্রথমে সন্দেহভাজন হিসেবে ধর্ষককে আটক করা হয়। পরে তার ছবি তুলে ওই শিক্ষার্থীকে দেখানো হয়। কারণ ভুক্তভোগী মানবাধিকার কমিশন চেয়ারম্যানকে বলেছিলেন ধষর্ককে দেখলে তিনি চিনতে পারবেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে ওই শিক্ষার্থীকে অচেতন করে তুলে নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পর শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ ক্ষোভে ফুঁসে ওঠে। টনক নড়ে প্রশাসনের। পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসে। ওই শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com