1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

বাংলাদেশে পেঁয়াজ রফতানির কথা ভাবছে ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের আমদানিকারকদের এলসি করা পেঁয়াজ সরবরাহের উপায় নিয়ে ভাবছে ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

গত সোমবার ভারতীয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এর আগেই অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা পেঁয়াজ  আমদানির জন্য এলসি করেছিলেন। তাদের সেই আমদানি প্রক্রিয়াও স্থগিত করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া নিষেধাজ্ঞার আগেই বাংলাদেশের উদ্দেশে পাঠানো পেঁয়াজবাহী ট্রাকগুলো গত কয়েক দিন ধরে সীমান্তে আটকে রাখা হয়েছে।

ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর বাংলাদেশের বাজারে এই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের কাছে অনানুষ্ঠানিক অভিযোগ জানায়। নয়া দিল্লিতে বাংলাদেশি মিশনও ভারতীয় কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে উদ্বেগের বিষয়টি জানিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন।

গত জানুয়ারিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ না করতে নয়াদিল্লিকে অনুরোধ করেছিল ঢাকা। ওই সময় বলা হয়েছিল, রপ্তানি যদি বন্ধ করাও হয়, তবে আগে থেকে যেন জানিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে সেই বোঝাপড়া মানা হয়নি বলে দাবি বাংলাদেশের।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পেঁয়াজ নিয়ে বাংলাদেশের এই অভিযোগের সুরাহার বিষয়েটি ব্যক্তিগতভাবে গুরুত্বের সঙ্গে দেখছেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এই সমস্যা সমাধানের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘একটি উপায় হচ্ছে, নিষেধাজ্ঞার আগে পাইপলাইনে থাকা বাংলাদেশে ব্যবসায়ীদের আমদানির আদেশ দেওয়া সব পেঁয়াজ সরবরাহ করা। এ ব্যাপারে শিগগিরই সমাধান আসছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com