1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ অক্টোবর, ২০২০

সিলেট: সিলেট নগরীতে আবারও এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় রাকিব হোসেন নিজু (২০) নামের এক তরুণ ১৩ বছর বয়সি এ কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভিকটিমের মা।

শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) মেয়েটিকে ধর্ষণ করে ওই তরুণ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এরকম একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত তরুণটি দাড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।

ওসি মো. সেলিম মিঞা জানান, এ ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন কিশোরীর মা। আর কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com