1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত নিজু গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

সিলেট: সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাগিব হোসেন নিজু (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিজু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দে’র অনুসারী।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর এএসপি সামিউল আলম।

ওই কিশোরীর পরিবারের অভিযোগ, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) মেয়েটিকে ধর্ষণ করে ওই তরুণ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত তরুণটি দাঁড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।

সিলেট মেট্রোলটিন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা জানান, ‘এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) রাতে থানায় অভিযোগ দাখিল করেছেন কিশোরীর মা। আর কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com