1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

বগুড়ায় ইউএনওর গাড়িতে হামলা, আটক ৬

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বগুড়া: বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শেরপুরের বরইতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

ইউএনও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বালুমহাল উচ্ছেদে ঘটনাস্থলে অভিযানে গেলে কয়েকজন বালু ব‌্যবসায়ী হামলা চালায়। এতে তার সহযোগী উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া আহত হন। এছাড়া তার গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনা জানামাত্র অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com