1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন, আটক ১

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেছে স্থানীয় একদল যুবক। ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা। গত ২ সেপ্টেম্বর উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এদিন সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার সাথে জড়িত রহিম নামে এক যুবককে আটক করেছে।

ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এক মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধিক্কার জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, আমি নিরীহ লোক। সন্ত্রাসীদের ভয়ে কোনো কথা বলার সাহস পাই না। আমি শুধু আল্লাহর কাছে বিচার চাই।

এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের রাতের মধ্যে গ্রেফতারের দাবি জানান একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আলম ভুঁইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com