1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু: প্রেমিক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : এক সন্তানের বাবার সাথে প্রেম করায় পরিবারের শাসনের মুখে পড়ে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিক সুজন মিয়া (২৬) কে।

প্রেমিকা মনতাজুর রহমান দীপার বাবার দায়ের করা মামলায় বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি কিল্লাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও দুলাল মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এমতাবস্থায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী দীপার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন এর আগেও প্রেমের সম্পর্ক গড়ে এক কিশোরীকে বিয়ের পর সে সংসারে সন্তান জন্ম নেয়। তবে সে সংসার বেশিদিন টেকেনি। উপরন্তু স্ত্রীর দায়ের করা মামলা চলমান রয়েছে। অন্যদিকে স্ত্রীরও অন্যত্র বিয়ে হয়ে গেছে।
সম্প্রতি সুজন-দীপার প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পারেন ও দীপাকে শাসন করেন। পরে মঙ্গলবার দুপুরে দীপা পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক কিনে পান করে অটোরিকশাযোগে প্রেমিক সুজনের বাড়িতে গিয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সুজন দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দীপার মৃত্যু হয়।

এ ঘটনায় দীপার বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com