1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে একটি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ হেরোইনসহ আটকের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর-আগুন সন্তানের নির্যাতনের সমাপ্তি ঘটলো বিধবার মৃত্যুর মধ্যদিয়ে! ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হিজরি নববর্ষ উপলক্ষে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান গোলাম কিবরিয়ার শিশু আয়াতকে কেটে ৬ টুকরো, আসামি আবিরের ফাঁসির রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিভ্রান্তি ছড়াতেই একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে ন। পাচার রোধ করতে পারলে টাকার অভাব হবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে। তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই গোষ্ঠিগুলো অশান্তি করার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব না। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

চা শ্রমিকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লক্ষ টাকা করে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে।’

কৃষক কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com