1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

মিথ্যা ধর্ষণ মামলা: বাদীর কারাদন্ড, আসামীরা খালাস

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

জয়পুরহাট: পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে নিজেই ফেঁসে গেলেন বাদী মুন্নুজান বিবি। মুন্নুজান বিবির বাড়ি জয়পুরহাট জেলার সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে। মুন্নুজানকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিষ্ণপুর গ্রামের মারুফসহ চারজন যুবক অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়ার সময় তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা মুন্নুজান বিবি বাদী হয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড ও মারুফ হোসেনসহ আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com