1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

‘বাংলাদেশ সময়মতো ভারতের করোনা টিকা পাবে’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ভারতের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশ ‘সময়মতো’ পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নতুন হাইকমিশনার কোভিড-১৯ টিকা দেওয়ার এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করলেন দোরাইস্বামী।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

ভারতের হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেয়। ভারতে করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি হবে সেটি বাংলাদেশ ‘সময়মতো’ পাবে।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গত ৫ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পরদিন ৬ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন। পরিচয়পত্র পেশ করার পর সন্ধ্যায় ইন্ডিয়া হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম।

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com