1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

কক্সবাজারে পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০

কক্সবাজার: কক্সবাজারে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হালিম।

নিহতরা হলেন— মো. মুরাদ (১৮), কালা মিয়া (৬০) ও জাহেদ (২৮)। হতাহতরা সবাই বাসের যাত্রী।

ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর স্কুলের ৪০ শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল ওই বাসটি। বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত ও দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে’ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com