1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে সাংবাদিক হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে আদমপুর এলাকায় স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াসকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে তিনি বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে তুষারসহ কয়েকজন সন্ত্রাসী। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে।

বন্দর থানার  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাওহীদ জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো ছুরিকাঘাত করলে সে জখম হয়। পরে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com