1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনা আক্রান্ত: গবেষণা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ঢাকা: রাজধানী ঢাকায় কোনো লক্ষণ ছিল না এমন  ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক গবেষণায় প্রকাশ পেয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ গবেষণা প্রকাশ করা হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় বলা হয়েছে- ঢাকায় ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আর ঢাকার বস্তির ৭৪ শতাংশ মানুষ করোনা আক্রান্ত। আক্রান্তদের ২৪ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। এদের রক্ত পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে।

ফল উপস্থাপন অনুষ্ঠানে জানানো হয়— ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে গবেষণার জন্য ২৫ ওয়ার্ড বেছে  নিয়ে  প্রতি ওয়ার্ডের একটি মহল্লা নির্বাচন করা হয়। নির্বাচিত মহল্লার  ১২০টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সাধারণ খানার নমুনা সংগ্রহ করা হয়।

বস্তির অবস্থা গবেষণার জন্য ৮টি বস্তি নির্বাচন করে নমুনা সংগ্রহ করা হয় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত।

করোনাভাইরাসের জিন বিশ্লেষণ করে গবেষকরা অনুমান করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়।

গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এ গবেষণা থেকে প্রাপ্ত তথ্য সামনের দিনগুলোতে করোনা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে এ গবেষণায় আর্থিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com