1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

‘আর মানসিক নির্যাতনের শিকার হতে চাই না’

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। পশুপ্রেমী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে তার। বিভিন্ন সময় অভুক্ত কুকুর-বিড়ালদের খাওয়াতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি এসব পশুর জন্য বিভিন্ন সময় হয়রানির শিকারও হচ্ছেন বলে দাবি করেছেন নায়লা নাঈম।

নায়লা নাঈম বলেন— আমার মানসিক অবস্থা খুব খারাপ। একজন প্রাণিপ্রেমী হয়ে আর মানসিক নির্যাতনের শিকার হতে চাই না! আহত প্রাণিগুলোর চিকিৎসা করে নিজ খরচে ওদের একটা থাকার ব্যবস্থা করতে চেয়েছি। আর সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে অবশ্যই পুলিশের ভূমিকা যুক্তিসঙ্গত! বাড্ডা জোনের এসি যদি বিড়ালগুলো পর্যবেক্ষণ করতে চান তবে গণমাধ্যমকর্মী, প্রাণি কল্যাণ কাজে যারা নিয়োজিত তাদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন, তাতে আমার আপত্তি নেই!

নায়লা নাঈমের ৫০০ বিড়াল রয়েছে। আর এসব বিড়ালের দুর্গন্ধে নাকাল প্রতিবেশীরা! এমন অভিযোগের জবাবে নায়লা নাঈম বলেন— আমার বিড়ালের সংখ্যা নিয়ে যে গুজব বা অপপ্রচার ছড়ানো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে চালানো হচ্ছে তার সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। কারণ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ৫০০ বিড়াল থাকলে তো গিনেস বুকে আমার নাম থাকতো। এগুলো মিথ্যা। প্রাণিদের ভালোবাসি বলে নিজের খরচে বিড়াল পুষি এবং সেগুলোর চিকিৎসা করাচ্ছি।

বিড়ালগুলো স্থানান্তর করার বিষয়ে নায়লা নাঈম বলেন— বিড়ালগুলোকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখার জন্য ২-৩ মাসের মধ্যে স্থানান্তর করার পরিকল্পনা আগেই করেছিলাম। কিন্তু তার আগেই আমার প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় অভিযোগ করতে শুরু করেন। তাদের কোনো অনিয়ম নিয়ে কথা বললে বিড়াল সরানোর কথা বলেন। আমার বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা। এখন বিড়াল স্থানান্তর করছি, কিন্তু কারো চাপে পড়ে নয়। পুরোটাই নিজের ইচ্ছায় এবং সুযোগ-সুবিধা মিলিয়ে। তবে বিড়ালগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com